Ajker Patrika

লালমনিরহাটে বোনের শাবলের আঘাতে আহত ভাইয়ের মৃত্যু, আটক ২

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটে বোনের শাবলের আঘাতে আহত ভাইয়ের মৃত্যু, আটক ২
প্রতীকী ছবি

লালমনিরহাটে চাচাতো বোনের শাবলের আঘাতে আহত ভাই সুমন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।  

শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান। এর আগে গতকাল শুক্রবার রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাইবোনদের মধ্যে জমি নিয়ে হামলায় সুমন আহত হন। সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।  

আটকরা হলেন তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তাঁর মেয়ে রোজিনা বেগম।  

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গতকাল শুক্রবার রাতে উভয় পরিবারের মাঝে বাগ্‌বিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। এতে শাবলের আঘাতে সুমন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমন মারা যান। এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সোবহান ও তাঁর মেয়ে রোজিনা বেগমকে আটক করে।  

লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত ) সজীব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহার নামীয় আব্দুস সোবহান ও তাঁর মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

উত্তরায় হঠাৎ সিটিটিসি, সোয়াট, ডিবি পুলিশের যৌথ অভিযান

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

ভ্যান্সকে ছাড়াই ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল, আলোচনা চলতে পারে ১৫ দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত