
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর কাছে এই পুশ ইন চেষ্টার ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাত ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের ভারত অংশে অবস্থানরত ওই সাতজনকে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে সীমান্তের কাছাকাছি কাঁটাতারবিহীন অংশ দিয়ে তাদের ভারতে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

খবর পেয়ে বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে পরিত্যক্ত সুধাসদন বাড়িটির দ্বিতীয় তলায় দরজার ওপরে ভেন্টিলেটরের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো জখমের চিহ্ন নেই...
২৪ মিনিট আগে
বাঙ্গালা-ধামশ্বর সংযোগ সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ একটি যোগাযোগমাধ্যম। এ সড়ক দিয়ে কয়েকটি ইউনিয়ন ও আশপাশের গ্রামের মানুষ নিয়মিত ঘিওর বাজার, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করে থাকেন। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
২৭ মিনিট আগে
অভিযুক্ত রোমিরাজ দাশ গুপ্ত মা-বাবার কাছে নিজের বিয়ের দাবি জানান। মা কল্পনা দাশ গুপ্ত বিয়ে করাতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে মায়ের গলায় আঘাত করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও ছুরিকাঘাত করেন।
৩৩ মিনিট আগে
গতকাল রাত দেড়টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানা দুটিতে প্রবেশ করে। পরে সেখানে দায়িত্বরত কর্মচারী আসাদুল ও তাঁর স্ত্রী লাবনী বেগমকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে তাঁদের হাত-পা বেঁধে ফেলে।
৩৮ মিনিট আগে