
‘কলেজ থেকে গত বৃহস্পতিবার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে; কিন্তু বাড়ি গিয়ে দেখি প্রবেশপত্রে কিউআর কোড স্ক্যান করা যাচ্ছে না। আর রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করতেই স্ক্রিনে ভেসে উঠল এক ছেলের নাম ও রেজিস্ট্রেশন নম্বর। অথচ কার্ডের ওপরে আমার নাম, ছবি ও রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট লেখা আছে। পরীক্ষার আর মাত্র কয়েক দিন বাকি, এখন এই ভুল নিয়ে আমি চরম আতঙ্কে আছি, রাতে ঘুমাতেও পারছি না।’ এভাবেই নিজের উদ্বেগের কথা বলেন নীলফামারীর সৈয়দপুরের একটি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাজিয়া সুলতানা।
রাজিয়ার মতো সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী এমন তথ্যবিভ্রাটের অভিযোগ করেছেন। পরীক্ষার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
জানা গেছে, আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সারা দেশের মতো সৈয়দপুরেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হয়েছে। তবে অনেক শিক্ষার্থী বোর্ডের অনলাইন পোর্টাল থেকে সরবরাহ করা রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড মোবাইল ফোনে স্ক্যান করলে নিজের পরিবর্তে অন্য শিক্ষার্থীর নাম, রোল বা ভুল তথ্য দেখতে পেয়েছেন। পরীক্ষা শুরুর কাছাকাছি সময়ে এমন প্রযুক্তিগত বিভ্রাটে দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। তাঁদের আশঙ্কা, তথ্যগত এই অসংগতি পরীক্ষার প্রবেশপত্র যাচাই, পরীক্ষায় অংশগ্রহণ, রেজিস্ট্রেশন তথ্য সংরক্ষণ কিংবা পরবর্তী সময়ে ফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় জটিলতার সৃষ্টি করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি এক শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে কৌতূহলবশত কিউআর কোড স্ক্যান করি। দেখি, আমার জায়গায় অন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ছাত্রের তথ্য।’
সাইফুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘গত বৃহস্পতিবার আমার মেয়েকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে। তাঁর রেজিস্ট্রশন কার্ডের কিউআর কোড স্ক্যান করে দেখি, অন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীর তথ্য। বিষয়টি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন।’
এ ব্যাপারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বিষয়টি আমাদেরও জানিয়েছেন। ইতিমধ্যে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে কিউআর কোডের তথ্যবিভ্রাট দূর করেছি।’ যাঁদের কিউআর কোর্ডে ভুল তথ্য দেখাচ্ছে, তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পুনরায় ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেন তিনি।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে