Ajker Patrika

কোম্পানীগঞ্জে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১: ৫০
কোম্পানীগঞ্জে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিরাজপুর ইউনিয়নে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই গ্রামের মৃত সায়েদুল হকের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে মনিজা খাতুন নিজ বাড়ি থেকে হাবিবপুর বাজারে যান। কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কের সংস্কারকাজের জন্য কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর দ্রুত ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবহিত করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মনিজা খাতুনের মরদেহ উদ্ধার করেছে। নিহত মনিজার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত