
ফরিদপুরে পদ্মা নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও জলজ বাস্তুসংস্থান সুরক্ষার লক্ষ্যে দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার। এর আগে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার জানান, উপজেলার পদ্মা নদীবেষ্টিত চর বালাশিয়ার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আবদুল্লাহিল আবরার আরও বলেন, এই অভিযানে ২১০-২২০টি অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তী সময়ে রাতে উপজেলা পরিষদের পাশে জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
২ ঘণ্টা আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
২ ঘণ্টা আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে