মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে। আজ বুধবার দুপুরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
ডিএমপি জানিয়েছে, এই সময় শুধু আমন্ত্রিত স্টিকারযুক্ত যানবাহন নির্ধারিত সড়কগুলোতে চলাচল করতে পারবে। অন্যান্য যানবাহন জাতীয় প্যারেড স্কোয়ার, বঙ্গভবন ও কনসার্টস্থলের আশপাশে চলাচল করতে পারবে না। সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ডাইভারশন কার্যকর থাকবে। নগরবাসীর জন্য বিকল্প রুটও নির্ধারণ করা হয়েছে।
সাধারণ দর্শকেরা তাঁদের গাড়ি পুরোনো বাণিজ্য মেলার মাঠে রাখবেন এবং হেঁটে ০২, ০৩, ০৪, ১০ ও ১১ নম্বর গেট ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। ডিএমপি জানিয়েছে, কনসার্টে আগত যানবাহনও পুরোনো বাণিজ্য মেলার মাঠে পার্কিং করা হবে।
বঙ্গভবন এলাকায় বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শুধু স্টিকারযুক্ত যানবাহন চলাচল করবে। আবরার ফাহাদ অ্যাভিনিউ, ডিআইটি রোড, ফজলে রাব্বি রোড এবং দিলকুশা এলাকার কিছু সড়ক বন্ধ থাকবে। ডাইভারশন পয়েন্ট হিসেবে জিরো পয়েন্ট, রাজউক ক্রসিং, অ্যালিকো গ্যাপ, জয়কালী মন্দির, দৈনিক বাংলা মোড় এবং মতিঝিল সিটি সেন্টার ব্যবহার করা হবে।
মানিক মিয়া অ্যাভিনিউ কনসার্টের জন্য বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। শ্যামলী-মোহাম্মদপুর থেকে আগত যানবাহন লেক রোড ব্যবহার করবে, শাহবাগ ও সোনারগাঁও এলাকা থেকে বিজয় সরণি ব্যবহার করে চলবে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যান খেজুরবাগান হয়ে বিকল্প পথ গ্রহণ করবে। ধানমন্ডি এলাকা থেকে আসা যান গণভবন ক্রসিং এবং মিরপুর রোড ব্যবহারকারীর যান সরাসরি চলাচল করবে।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা অপরিহার্য। নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক এড়িয়ে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানান তিনি।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আজ বুধবার (২৫ মার্চ) তাঁর প্রথম কর্মদিবসে নগর ভবনে রিকশায় চড়ে এসেছেন। নগর ভবনে ঢোকার সময় তিনি তাঁর ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার দেখে তা নিজেই ছিঁড়ে ফেলেন। পরে তিনি এ বিষয়ে কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।
১৪ মিনিট আগে
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের লায়লা গার্ডেন এলাকায় ‘কিটামিন’ নামের মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ল্যাব ধ্বংস করাসহ বিপুল পরিমাণ কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিসি)। সেই সঙ্গে তিনজন বিদেশি নাগরিককে আটক করেছে সংস্থাটি। তবে আটক তিনজনের নাম...
১৬ মিনিট আগে
রাজধানীতে অভিযান চালিয়ে সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ব্লাড ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিন দিনব্যাপী অভিযানে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক পরিদর্শক দলের ঝটিকা অভিযানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ায় এসব প্রতিষ্ঠানের ইনডোর, ওটি ও আইসিইউসহ যাবতীয় কার্যক্র
৩২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলার সমাজ সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে