
ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান আলী নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের তালিমুল উম্মা নূরে মদিনা কওমি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সকালে ১৫ বছর বয়সী ওই ছাত্রী মাদ্রাসায় গেলে শিক্ষক রমজান আলী তাঁকে একটি কক্ষে একা পেয়ে হাত ধরে টানাটানি ও জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় ওই ছাত্রী চিৎকার করে শিক্ষককে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের হয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা মাদ্রাসায় গিয়ে শিক্ষককে অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রীদের বাধার মুখে পড়ে। পরে পুলিশ শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
আটক মাদ্রাসাশিক্ষক রমজান আলী নান্দাইল সদর ইউনিয়নের ভাটি পাঁচানী গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
অভিযোগের বিষয়ে রমজান জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি মাদ্রাসায় ওই ছাত্রীকে আসতেই দেখেননি।
ভুক্তভোগী ছাত্রী এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তবে তাঁর বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে ওই শিক্ষক একা পেয়ে হাত ধরে টানাটানি করেছেন।’ তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, অভিযোগের পর মাদ্রাসাশিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। পরে আজ সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল দুপুর একটার দিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে ডেকে নেয় ওই কিশোর। পরে স্থানীয় একটি ভবনের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কিছু সময় পর বাড়িতে গেলে গোসলের সময় তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়।
১ মিনিট আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, ‘মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা এক দিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
১৪ মিনিট আগে
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৯ মিনিট আগে