
জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের জামাল হোসেন। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। সেই সুপারশপেই গতকাল বুধবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন জামাল হোসেন। দোকানের এক কর্মচারী গুরুতর আহত হয়ে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল হোসেন নিজে ব্যবসা পরিচালনার পাশাপাশি একজন কর্মচারী রেখে দোকানটি পরিচালনা করতেন।
জামাল হোসেনের পরিবারে রয়েছেন বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী, মা খুকুমণি, স্ত্রী মাজেদা বেগম ও তিন সন্তান। তাঁর বড় ছেলে বায়েজিদের বয়স ৮ বছর, মেয়ে সিনথিয়ার বয়স ৩ বছর এবং ছোট মেয়ে সামিরা আক্তারের বয়স ২ বছর।
ছেলেকে হারিয়ে শোকাহত জামাল হোসেনের বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী বলেন, ‘ছেলেকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। ছোট ছোট সন্তানগুলো এখন কাকে বাবা বলে ডাকবে? বাবার আদর, ভালোবাসা ও সান্ত্বনা থেকে তারা চিরদিনের জন্য বঞ্চিত হলো।’
মো. ছিডু মিয়া ব্যাপারী সরকারের নিয়ম অনুযায়ী দ্রুত দক্ষিণ আফ্রিকা থেকে ছেলের মরদেহ দেশে এনে সিপাই কান্দি গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করার দাবি জানান। মরদেহ দেশে আনা, দাফন এবং পরিবারের জন্য প্রাপ্য ক্ষতিপূরণসহ আর্থিক সুবিধা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইন অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জামাল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিপাই কান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা জামাল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মরদেহ দ্রুত দেশে এনে ধর্মীয় মর্যাদায় দাফন এবং পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

রংপুরের পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অভ্যুত্থানের পর নির্বাচনে শুধু সরকার পরিবর্তন হয়েছে, জনগণের পরিবর্তন হয়নি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জমিজমা ও গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা হয়েছে।
১৩ মিনিট আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার বাসচালক সোহেল রানা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দীনের খাস কামরায় তিনি জবানবন্দি দেন।
১৭ মিনিট আগে
দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে এক বিএডিসি সার ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ৯২০ বস্তা সার জব্দ করা হয়েছে।
২৪ মিনিট আগে