
নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সংস্থাটির দাবি, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৫টি মামলা চলমান।
গতকাল রোববার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকা থেকে সোহেল খন্দকারকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে এসআরবি-১১-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
গ্রেপ্তার সোহেল ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত অলি আহমেদের ছেলে।
লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তার সোহেল খন্দকার ‘কোবরা গ্রুপের’ প্রধান। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় অস্ত্র ব্যবসা, কিশোর দল নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে।’
এসআরবি’র তথ্য অনুযায়ী, তিনি উঠতি বয়সীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় নিয়মিত মহড়া দিতেন এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেন।
গ্রেপ্তারের সময় সোহেলের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া বা ১০ গ্রাম হেরোইন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়েছে বলে জানান মাসুদ পারভেজ।
এসআরবির অধিনায়ক বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সোহেল বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে জানানোর ব্যবস্থা করা হবে।
সোহেলের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআরবি অধিনায়ক।

সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হন শামীমা নাসরিন। পথিমধ্যে মোল্লার মোড় এলাকায় মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে শামীমা বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে ডাকাত সরদার সাহেব আলী (৪৫) মারা গেছেন। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নাসিক ৪ নম্বর ওয়ার্ডের বউবাজারসংলগ্ন আল ইত্তেহাদ টাওয়ারের সামনে তাঁকে গুলি করা হয়।
১৯ মিনিট আগে
গত ৪ জুন সন্ধ্যায় কুটুরিকোণা গ্রামে স্বামীর বাড়িতে আসমার কাছে পুনরায় ৪ লাখ টাকা চান মেহেদী। টাকা দিতে না চাইলে প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় আসমাকে একটি কক্ষে আটকে হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়।
২২ মিনিট আগে
বরিশালে বেসরকারি শিল্পকারখানা রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে উল্টো শাস্তিমূলক বদলির প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সন্ধ্যায় কারখানার সামনে এ প্রতিবাদী সমাবেশ হয়। সমাবেশ পরিচালনা করেন রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্
২৮ মিনিট আগে