
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ও সাফল্য অর্জনে উৎসাহ দিতে কক্সবাজার ও নেপাল ভ্রমণের পুরস্কার ঘোষণা করেছেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. ফেরদৌস রহমান (বিএসসি)। সাধারণ বৃত্তি অর্জনকারীরা পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ভ্রমণের জন্য বিমানের টিকিট পাবেন। আর ট্যালেন্টপুলে বৃত্তি পেলে মিলবে নেপাল ভ্রমণের সুযোগ।
আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন মো. ফেরদৌস রহমান। ওই দিন তিনি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সভায় মো. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও করেন মো. ফেরদৌস রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজেম আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. মনজুর রহমান, মো. ফরহাদ হোসেন, মো. জহিরুল ইসলাম ও আশরাফ হোসেন। উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. লুৎফর রহমানসহ শিক্ষক-কর্মচারীরা।
সভা শেষে মো. ফেরদৌস রহমান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তাঁর কাছ থেকে টাকা নেয়।
৬ মিনিট আগে
স্বামী-স্ত্রী শিক্ষকতা করে দুই সন্তান নিয়েই বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। সংকট শুরু হয় করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায়। তবে থেমে না গিয়ে সংকট থেকেই সমৃদ্ধির নতুন পথ খুঁজে বের করেন তিনি। আমের ফেলে দেওয়া আঁটি সংগ্রহ করে যে নার্সারি গড়ে তোলেন ম্রানুচিং মারমা, তা থেকে তাঁর বাৎসরিক আয়...
১১ মিনিট আগে
সিলেটের বালাগঞ্জে হাসপাতালের ভেতরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
১৬ মিনিট আগে
সিআইডির ভাষ্য, পার্থ সারথী হালদারসহ কয়েকজন পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ করেন। কোম্পানির মালিকের স্বাক্ষরযুক্ত খালি চেকে প্রাপকের নাম পরিবর্তন করে ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর, গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে প্রতিষ্ঠানের হিসাবে জমা না দেওয়া...
২৬ মিনিট আগে