
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বাহুবল উপজেলার মিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার।
আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি বেলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে সরকারিভাবে অনুষ্ঠিত নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকযোগে নিয়ে যাচ্ছিলেন মো. ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তি। ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় পৌঁছালে সাবেক ছাত্রদল নেতা হেলাল ট্রাকটি আটক করেন। পরে ট্রাকটি একটি পেট্রল পাম্পের পেছনে আটকে রেখে ওবায়দুল্লাহর কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল ও তাঁর সহযোগীরা।
ঘটনাটি ওবায়দুল্লাহ বাহুবল থানায় জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহলদার ও তাঁর সহযোগী বেলালকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী নামক এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।
ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে গোসলের সময় বাথরুমে ঢুকে দলবদ্ধধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ এবং সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ
৩ মিনিট আগে
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। জনগণের অধিকার আদায়ে বিরোধী দলকে চৌকিদার ও ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হয়। দেশের যেখানেই অসংগতি দেখা যাবে, সেখানেই তাঁরা কথা বলবেন।
১৬ মিনিট আগে
সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া বরিশাল নগরীর কাউনিয়ার মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে আজ শনিবার বেলা ১১টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়।
২৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী ১৪ সেপ্টেম্বরের নবীনবরণের অনুষ্ঠান ঘিরে আপত্তি তুলে তা স্থগিতের দাবি জানিয়েছে জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদ। তাদের দাবি, নবীনবরণে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে ‘গানবাজনা ও নাচানাচি’ থাকলে তাদের আপত্তি আছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও
৩৬ মিনিট আগে