
পাবনার ঈশ্বরদীতে দাদি–নাতনির মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে জেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। তবে এখনো হত্যার রহস্যজট খুলতে পারেনি পুলিশ।
আটক দুজন হলেন–ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নুরুল মণ্ডলের ছেলে রাব্বি মণ্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, আটক দুজনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এএসপি প্রণব বলেন, ‘ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। আশা করছি খুব দ্রুতই হত্যা রহস্য উদ্ঘাটন হবে।’
নিহতরা হলেন, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার মৃত নাজিমুদ্দিন খাঁ’র স্ত্রী সুফিয়া বেগম (৭০) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। জামিলার বাবার নাম জয়নাল খাঁ। জামিলা খাতুন উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও হাফেজা ছিল। দাদি ও নাতনি একসঙ্গে একই বাড়িতে থাকতেন। বাড়িটিতে কোনো পুরুষ ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে কান্নার আওয়াজ শুনে স্থানীয় কয়েকজন আশপাশে খোঁজ করলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ ঘরে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। এ সময় নাতনি জামিলাকে না পেয়ে বিভিন্ন খানে খুঁজতে শুরু করেন তারা। পরে বাড়ির অদূরে সরিষা খেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর রহস্য উদ্ঘাটনে মাঠে নামে র্যাব, পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ দিকে হত্যাকাণ্ডের ঘটনা জানার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে নিহতের স্বজন ও প্রতিবেশীরা কেউই কিছু বলতে পারছে না। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।

বরিশালের মেহেন্দীগঞ্জে এক গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগ উঠেছে ফাইজা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার একটি বাসা থেকে ফাইজা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শিল্প শহরের উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৮ মিনিট আগে
অবৈধভাবে বালুমহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেবেন...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরে এক বাসায় বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে শিপন (৩০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন ছয়জন। আর বেঁচে আছে তিন শিশু-কিশোর।
১ ঘণ্টা আগে