
রাজধানীর উত্তরায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াট, গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা–পুলিশ ও ডিবির ডগ স্কোয়াড টিমের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। তবে অভিযানে উল্লেখযোগ্য কোনো সফলতা পাওয়া যায়নি।
অভিযানে দেখা যায়, তল্লাশিকালে সন্দেহজনক বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। বিশেষ করে আন্তজেলা বাসগুলোর যাত্রী ও তাদের মালপত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কুকুরের মাধ্যমে তল্লাশির আওতায় আনা হয়।
এ বিষয়ে সিটিটিসি উপ-পুলিশ কমিশনার (ডিসি) খন্দকার খালেদ বিন নূর আজকের পত্রিকাকে বলেন, ‘নগরবাসী নিরাপত্তার স্বার্থে আজকের অভিযানটি পরিচালনা করা হয়েছে। সিটিটিসি, সোয়াট, ডিবি ও থানা-পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গণপরিবহনে র্যানডম (গণহারে) চেক করা হয়েছে। আরেকটি ইউনিট যাত্রাবাড়ীতে তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।’
অভিযানের সফলতা প্রসঙ্গে জানতে চাইলে ডিসি খালেদ বলেন, ‘অভিযানকালে আমরা সবাইকে আশ্বস্ত করে বলেছি, কেউ ভীত হবেন না। বাংলাদেশ পুলিশ সব সময় আপনার নিরাপত্তায় নিয়োজিত আছে। আমরা আপনাদের (জনগণের) নিরাপত্তায় যেমন ছিলাম, এখনো আছি এবং সামনে আমাদের কার্যক্রম বেগবান হবে।’

কুষ্টিয়া মিরপুর উপজেলার একটি স্কুল থেকে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অচেতন অবস্থায় এক শিশুকে (১১) উদ্ধার করা হয়েছে। এরপর তাকে রাতেই মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ মিনিট আগে
ইসমাইল হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে ধরে নিয়ে যান। এরপর ইসমাইল হোসেনের অফিসে নিয়ে দুই হাত ওপরে বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে কালুকে এলোপাতাড়ি পেটান ইসমাইল...
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মাঠপর্যায়ে পুলিশের সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতার যে চিত্র সামনে এসেছে, তা থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। পুলিশকে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতার তৎপরতা মোকাবিলায় বিদেশি পুলিশের সহযোগিতায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলাম ও তাঁর বাবার ওপর হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে