Ajker Patrika

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৭: ৫৫
মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

রাজধানীতে মেট্রোরেলের কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) ঘোষিত মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ছবি, ভিডিও ধারণ, গোপনীয়তা ভঙ্গ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে এক আউটসোর্সিং কর্মীকে পুলিশে সোপর্দ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ওই কর্মী এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পে কর্মরত ছিলেন।

আজ বুধবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য জানান।

ডিএমটিসিএল জানায়, অভিযুক্ত কর্মী মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ করে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে।

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযুক্তকে বুধবার পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মেট্রোরেল একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা (কেপিআই)। এর নিরাপত্তা ও সংরক্ষিত এলাকার গোপনীয়তা রক্ষায় আইন লঙ্ঘনের ঘটনায় ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত