পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত কিশোর তাকে খেলনা গাড়ি ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদখেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।
শিশুটির বাবা বলেন, ‘মামলা করেছি বলে স্থানীয় নেতাদের দ্বারা সমঝোতার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। কখনো সমঝোতায় যাব না। আমি বিচার চাই।’
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত কিশোর এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকানের চাবি ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
খুলনায় চাঁদার দাবিতে সাবেক নৌবাহিনীর সদস্য মো. রুহুল কুদ্দুস রুবেলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে খালিশপুর প্লাটিনাম তৈয়াবা কলোনি ২ নম্বর গেটে ঘটনাটি ঘটে। আহত নৌবাহিনীর সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৯ মিনিট আগে
আত্রাইয়ে মদ্যপানে নাইম ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
৩১ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ এনামুল হক হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে