
অতিবৃষ্টি আর ঢলের পানিতে সৃষ্ট অকালবন্যায় হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ঈদুল আজহার আগমনে কৃষকের ঘরে ছিল না উৎসবের আমেজ। অনেক কৃষক এবার কোরবানি দিতে পারেননি। পরিবারের সদস্যদের জন্য কিনতে পারেননি নতুন কাপড়ও। এদিকে খড় না থাকায় গৃহপালিত প্রাণী কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন অনেকে।
নেত্রকোনা: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের কুঁড়িহাটি গ্রামের আরিফুজ্জামান মল্লিক বলেন, ‘আট একর জমি বর্গা নিয়ে চাষাবাদ করেছিলাম। কিন্তু অতিবৃষ্টির কারণে ফসল তলিয়ে যায়। কিছু জমির ধান উচ্চ দামে শ্রমিক দিয়ে কাটানো হলেও ঘরে তুলতে পারিনি। বৃষ্টির কারণে কাটা ফসল না শুকাতে পেরে নষ্ট হয়ে গেছে।’
একই উপজেলার গছিখাই গ্রামের কৃষক হালিম মিয়ার এবার ১৬ একর জমির ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, ‘এই একটা ফসলের ওপর আমাদের সারা বছরের খরচ, আচার-অনুষ্ঠান সবকিছু নির্ভর করে। ফসল শেষ মানে আমাদের সবকিছু শেষ।’
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, নেত্রকোনার ১০ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৭৮ হাজার কৃষক। জেলায় সম্পূর্ণ নষ্ট হয়েছে ৭৫ হাজার ৯৪৯ দশমিক ৪৩ টন বোরো ধান, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭২ কোটি ১৫ লাখ টাকা। তবে কৃষকের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক গুণ বেশি।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরে থইথই অবস্থা বিরাজ করলেও এখনো কেটে রাখা ধানের স্তূপ পানি থেকে টেনে তোলার চেষ্টা করছেন অনেকে। নষ্ট ধান রোদে শুকাতে ব্যস্ত রয়েছেন কেউ কেউ। ফলনের বড় অংশ হারানোর পাশাপাশি খড় না থাকায় গৃহপালিত প্রাণী পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বোরোচাষি প্রায় ৪ লাখ। এদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি সহায়তার তালিকায় নাম ওঠেনি প্রকৃত ক্ষতিগ্রস্তদের। অনিয়ম-স্বজনপ্রীতির মাধ্যমে ক্ষয়ক্ষতি হয়নি এমন লোকজনের নাম তালিকাভুক্ত করার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
তবে এসব অভিযোগ স্বীকার করে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, তালিকাভুক্ত ১ লাখ ২৯ হাজার ৫৫৯ জনের মধ্যে ৬৪ হাজার ৩৮৪ জনের তালিকা অনুমোদন হয়েছে। প্রতিজনকে ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল তিন মাস দেওয়া হবে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওরের কৃষক চন্দন তালুকদার বলেন, ‘সব ধান কাটতে না পারায় প্রয়োজনীয় খড়ও পাওয়া যায়নি। গোখাদ্যের অভাবে ছোট-বড় ১২টি গরুর মধ্যে ৪টা বিক্রি করে দিয়েছি।’
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা আবু বকর প্রতিবছরই বড় পরিসরে কৃষিকাজ করেন। তিনি বলেন, ‘ঈদের আগে কিছু ধান বেচে মাদ্রাসাপড়ুয়া ছোট ছেলেকে একটি পাঞ্জাবি আর নিজের জন্য লুঙ্গি কিনতে চেয়েছিলেন। কিন্তু ভেজা ধান কেউ কেনেনি। ফলে ঈদের কেনাকাটা হয়নি। কোরবানি তো বহুদূরে।’
একই গ্রামের আরেক কৃষক হুমায়ুন মিয়া বলেন, শুধু মানুষ নয়, এবার গবাদিপশুও খাবারের জন্য কষ্ট করবে। খড় সংগ্রহ করতে পারেননি বেশির ভাগ কৃষক। ফলে অনেকে গরু, ছাগল, মহিষ বেচে দিচ্ছেন।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত মাত্র ৯ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে ক্ষয়ক্ষতির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা জানান, প্রাথমিকভাবে ৫২ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। সরকার টানা তিন মাস তাঁদের সহায়তা দেবে। বেশি ক্ষতিগ্রস্ত কৃষকেরা মাসে সাড়ে ৭ হাজার টাকা, মাঝারি ক্ষতিগ্রস্তরা ৫ হাজার এবং কম ক্ষতিগ্রস্তরা আড়াই হাজার টাকা করে পাবেন। পাশাপাশি সবাইকে প্রতি মাসে ২০ কেজি করে খাদ্য সহায়তাও দেওয়া হবে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৬ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৬ ঘণ্টা আগে