
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ৩০টি বেড দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পৃথক দুটি ডেঙ্গু ইউনিটে চিকিৎসাসেবার জন্য এসব বেড প্রদান করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি বেড ২০ হাজার টাকা করে মোট ৩০টি বেড কিনতে ব্যয় হয়েছে ৬ লাখ টাকা।
বেড প্রদানকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাস সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখলে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসাসেবার পরিধি বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।’
নজরুল ইসলাম বলেন, স্বল্প আয়ের পরিবারের সদস্যদের সহজে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য ছয়টি স্থানে ছয়টি বিনামূল্যের চিকিৎসাশিবির পরিচালনার পাশাপাশি নগর স্বাস্থ্য ভবনেও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ জানান, বর্তমানে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ওয়ার্ড চালু রয়েছে। হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ২৫৮ জন রোগী ভর্তি আছেন।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৬ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৪০ মিনিট আগে
রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
১ ঘণ্টা আগে