
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এএএম মুজাহিদ বেগ। গতকাল শনিবার বিকেলে তাঁর ভাইয়ের মালিকানাধীন হাসপাতালে গিয়ে নির্বাচনে সরে দাঁড়াতে হুমকির ঘটনা ঘটেছে। শহরের পশ্চিম খাবাসপুরে চিকিৎসক মহসিন বেগের মালিকানাধীন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতালের কর্মচারীরা জানান, প্রায় ৩৫ জন মাস্ক পরিহিত ব্যক্তি হাসপাতালটিতে প্রবেশ করে অকথ্য গালি-গালাজ করেন এবং মুজাহিদ বেগকে নির্বাচনে সরে দাঁড়াতে হুমকি দেন। ঘটনাটি হাসপাতালে সিসি ক্যামেরায়ও ধরা পড়েছে।
জানা যায়, ডা. মহসিন বেগের ভাই এএএম মুজাহিদ বেগ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) হিসেবে নির্বাচন করছেন। তাঁদের গ্রামের বাড়ি চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ দোপাডাঙ্গী গ্রামে। নির্বাচনে দাঁড়ানোর পর থেকে বাধা ও হুমকির অভিযোগ করে আসছিলেন এই প্রার্থী।
হাসপাতালের ম্যানেজার মো. রাজীব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ৩৫ জন ব্যক্তি একযোগে প্রবেশ করে। তাঁদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। আমি এগিয়ে গেলে তাঁরা আমাকে বলে, ডাক্তার কই? তুই হাসপাতালের কে? ডাক্তার থাকে না কেন? হাসপাতাল রেখে নির্বাচনে গেলে এখানে চেম্বার করতে দেব না। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্বাচনে না যাওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। তাঁদের মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারিনি।’
ওই ব্যক্তিরা হাসপাতালে প্রায় ১০ মিনিট অবস্থান করেন বলে তিনি জানান।
এ বিষয়ে ডা. মহসিন বেগ বলেন, ‘আমি দুই যুগের বেশি সময় ধরে সারাদেশে সুনামের সঙ্গে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজ পর্যন্ত দলমত নির্বিশেষে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহারও করেনি। কিন্তু আজ প্রায় ৩৫ থেকে ৪০ জন লোক এসে আমাকে খুঁজতে থাকে। তাঁরা আসার ১০ মিনিট আগেই আমি হাসপাতাল থেকে চলে যাওয়ায় হয়তো হামলা থেকে বেঁচে গেলাম। সেবামূলক প্রতিষ্ঠানে এমন হামলা ন্যাক্কারজনক। আমি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমার ভাই মুজাহিদ বেগ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী। তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে এই ঘটনা ঘটাতে পারে প্রতিপক্ষ।
এদিকে এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের ম্যানেজার মো. রাজিব হোসেন। বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।’

খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামের এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য রাতে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়।
৪২ মিনিট আগে
জানাজায় উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।
১ ঘণ্টা আগে
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৪৭০ , নারী ভোটার ২ লাখ ১ হাজার ৩ জন। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ ভোটার রয়েছেন ৬২ হাজার ৯১৯ জন। মোট ১৩৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৭টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা নির্বাচন অফিস।
১ ঘণ্টা আগে
ফজলুর রহমান আরও বলেন, ‘তারা বোরকা পরে গিয়ে একটা চকলেট দেয় বাচ্চাদেরকে আর বউরারে একটা কানপাশা দেয়। আসার সময় বলে ভোটটা দিয়েন, বেহেশতের টিকেটটা কালকে দিয়ে যাবনে। বেহেশতের টিকেট যে দিতে পারে, সে শিরক গুনাহ করে। কারণ, বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
২ ঘণ্টা আগে