
বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহের মাজারে আবারও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে গেছে। নতুন করে মাজারে অগ্নিসংযোগের ঘটনায় ভক্তবৃন্দ ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইসমাইল শাহের মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুলের অভিযোগ, মাজার ধ্বংসের উদ্দেশ্যেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার অগ্নিসংযোগ করছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহের মাজার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুই দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছরের ১৬ মার্চ ২৮তম ওরস চলাকালে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
এর এক বছর চার মাস পর শুক্রবার গভীর রাতে আবারও দুর্বৃত্তরা মাজার ও ইসমাইল শাহের ছেলে শহীদ চিশতির বসতঘরে কেরোসিন ছিটিয়ে আগুন দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, মাজারের গিলাফের একাংশ আগুনে পুড়ে গেছে। মাজারের মেঝে এবং শহীদ চিশতির বসতঘরের চারপাশে কেরোসিনের দাগ দেখা যায়।
মাজারের ভক্ত ও প্রত্যক্ষদর্শী সেকান্দার বয়াতি বলেন, ‘রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে দেখি মাজারে আগুন জ্বলছে। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ইসমাইল শাহের ছেলে শহীদ চিশতি বলেন, ‘মানুষের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে কেরোসিনের গন্ধ পাই। বাইরে বের হতে গিয়ে দেখি দরজা খুলতে পারছি না। পরে লোকজন এসে ছিটকিনি খুলে দিলে বের হতে সক্ষম হই।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘গত বছর ওরস চলাকালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এবারও একইভাবে কেরোসিন ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে না এলে মাজার ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যেতে পারত। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।’
আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী ১৯ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...
৭ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
১৬ মিনিট আগে
আজ শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনকালে
৩৪ মিনিট আগে