
পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচারণা ও প্রাইস ট্যাগে কাটাকাটি করার অভিযোগে রাজশাহীর একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুর ১২টায় রাজশাহীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ার্স’ নামের শোরুমে এই অভিযান চালানো হয়।
এ সময় আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্যতালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম।
অভিযান শেষে মো. ইব্রাহীম জানান, পাকিস্তানি পোশাক না থাকলেও প্রতিষ্ঠানটি মিথ্যা প্রচারণা চালাচ্ছিল। ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা স্থানীয় গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের জানায়। পরে সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালিয়ে এক ভ্যানগাড়ি
২৩ মিনিট আগে
‘চাঁদার জন্য’ চট্টগ্রামে স্মার্ট গ্রুপের এমডি মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে গুলির ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, একই ব্যবসায়ীর বাড়িতে আগের বারে গুলির ঘটনায় করা মামলার তদন্তে নতুন করে এটি যুক্ত হবে।
২৪ মিনিট আগে
আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী অভিনেতা জাহের আলভীসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে পরিবার। অপর আসামিরা হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি ও অভিনেত্রী ইফফাত আরা তিথি। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলা ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে...
৩৬ মিনিট আগে