
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মিরেরটেক বাজার এলাকায় আসার পর তাঁর মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলছে।

দীর্ঘদিন ধরে প্রতারণা, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে যশোরের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে...
২০ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই এএসআই (সহকারী উপপুলিশ পরিদর্শক)। মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গ্রেপ্তার হওয়া এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের...
২৩ মিনিট আগে
রোগীর স্বজনদের ‘হামলার’ প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি। বেলা ১২টার দিকে মানববন্ধন করে চার দফা দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে কর্মসূচি চালানোর ঘোষণাও দেওয়া হয়।
৩৩ মিনিট আগে
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চট্টগ্রামের রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অধ্যায় শেষ হলো। চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান রাখা সাবেক এই মন্ত্রীকে মুহুর্মুহু স্লোগান ও অশ্রুসজল চোখে শেষ বিদায় জানালেন তাঁর কর্মী-সমর্থকেরা। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় নগরীর জমিয়াত
৪১ মিনিট আগে