
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই রায় দেন। আরিফ জেলার শিবগঞ্জের দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র্যাব, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ আটক হন আরিফ। এ ব্যাপারে ওই দিন শিবগঞ্জ থানায় পুলিশের উপপরিদর্শক লূৎফর রহমান বাদী হয়ে মামলা করেন।
২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক এসলাম আলী অভিযোগপত্র জমা দেন।

চট্টগ্রাম আদালত কর্তৃক সম্প্রতি তিন শতাধিক পুলিশ সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। বিচারাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষ্য না দেওয়ায় এ সিদ্ধান্ত নেন আদালত। এই পুলিশ সদস্যদের বেশির ভাগই একসময় নগর পুলিশে কর্মরত ছিলেন। পরে চট্টগ্রামের বাইরে বিভিন্ন স্থানে বদলি হয়ে যান।
১১ মিনিট আগে
রাজধানীর ডেমরায় গ্রেপ্তার হানি ট্র্যাপের ৬ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করা হলে বিকেলেই তাঁদের কারাগারে পাঠানো হয়।
১৪ মিনিট আগে
দীর্ঘ ৫৩ বছর পর গাজীপুরের কাপাসিয়ায় এবার সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতের সালাহউদ্দিন আইয়ুবী। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মস্থান কাপাসিয়ায় ভোটের এমন ফলে হতবাক অনেকে।
২১ মিনিট আগে
রংপুর বিভাগে ৩৩ আসনের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। দলটির জোটসঙ্গী এনসিপি পেয়েছে আরও দুটি আসন। স্থানীয়রা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোটের স্বাভাবিক সমীকরণ ভেঙে গেছে। জামায়াতের এত আসন পাওয়ার পেছনে আরও দুটি বড় কারণ হলো জাতীয় পার্টির (জাপা) ভাঙন ও বিএনপির সাংগঠনিক
৩১ মিনিট আগে