Ajker Patrika

পাবনায় অবৈধভাবে সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, ৩৮১ বস্তা সার জব্দ

পাবনা প্রতিনিধি
পাবনায় অবৈধভাবে সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, ৩৮১ বস্তা সার জব্দ
অবৈধ মজুতের বিরুদ্ধে চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। ছবি: আজকের পত্রিকা

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।

আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এ ছাড়া আরেকটি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, দুবলিয়া বাজারে সার ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানে মজুত থাকা ১৩০ বস্তা সার জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, একই বাজারের আরেক ব্যবসায়ী আবদুল মান্নানের গুদামে অবৈধভাবে মজুত থাকা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত