
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডারমোড় এলাকায় আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ঢাকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে এসআই কাউন্টার, সেবা লাইন ও জেনিন কাউন্টার প্রতিটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) মো. নাজমুল হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক খাঁন। টাস্কফোর্সের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নতুন প্রজন্মকে দেশপ্রেম, মেধা ও সৎ নেতৃত্বের সমন্বয়ে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।
৬ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
২০ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. ফয়সালকে আটক করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৬ মিনিট আগে
রাজধানীর মগবাজারের ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল, তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে