
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারকাজের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সৈয়দপুর রেলকারখানায় রেলকোচ সংস্কারকাজ একেবারেই বন্ধ করে দেওয়া হোক। এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।’
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে রেলকোচের জানালা সংস্কারকাজ প্রত্যক্ষ করার পর তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলাভরে কাজ করতেন?’
এ সময় মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। যাত্রীসেবার মান বাড়াতে সংস্কারকাজে ব্যবহৃত উপকরণ ও কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি।

এ ছাড়া উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার পদস্থ কর্মকর্তারা।

গাইবান্ধার সাঘাটায় বিয়ের মাত্র দুই দিন পর ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বোনারপাড়া কলেজ মোড় এলাকায় তাঁরা একসঙ্গে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু হয়।
৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
১২ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। অন্যদিকে, একই দিনে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে...
১৩ মিনিট আগে
রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে বিকেল বেলা ৩টা পর্যন্ত গোডাউনের ভেতর থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যবসায়ীদের শঙ্কা গোডাউনের আগুন এখনো পুরোপুরি নেভেনি।
২৭ মিনিট আগে