
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী এসি বাস সড়কের ডিভাইডারে উঠে গেছে। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি এসি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে পদ্মা সেতু উত্তর থানার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের আইল্যান্ডের ওপর উঠে পড়ে।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যান।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদ পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
১১ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।
১৬ মিনিট আগে
নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব...
১৮ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ সার্জেন্ট বেলায়েত হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
১৯ মিনিট আগে