
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র চরম উত্তাল হয়ে উঠেছে। ১২ থেকে ১৮ ফুট উচ্চতার ঢেউ এবং ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠানোর জন্য জেলে, ট্রলার মালিক, ঘাট সমিতি ও সংশ্লিষ্ট সবার প্রতি জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সারতাজ স্বাক্ষরিত এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের অনুমতি না পাওয়া পর্যন্ত মাছ ধরা, বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো ট্রলার কিংবা নৌযান সমুদ্রে না পাঠাতে বলা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনাও অত্যন্ত কঠিন হয়ে পড়বে, এতে উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিরূপ আবহাওয়া আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তাই জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটি, বোট মালিক সমিতি এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি এ বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলেদের জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোস্ট গার্ড ও আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ট্রলার সমুদ্রে না পাঠানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে পাথরঘাটা উপকূল ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন খালে অনেক মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে পাওয়া প্রায় এক কোটি টাকার বিশেষ বরাদ্দ বাস্তবায়নকে কেন্দ্র করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বরাদ্দের বিষয়টি পৌর পরিষদের সাধারণ সদস্যদের না জানিয়েই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
৩২ মিনিট আগে
চক্রটি প্রলোভন দেখায়, বিমানবন্দরের অকশনে জব্দ করা আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি করা হবে।
৩৫ মিনিট আগে
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা; ২ হাজার ২৯০ ইয়াবা; দরজা ও জানালায় ব্যবহৃত বিভিন্ন আকারের ১৫টি পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেমের টুকরা; একটি চাকু; একটি অ্যান্টিকাটার; পাঁচটি মোবাইল ফোন; একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে