
নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
আজ শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া (২৩) কীর্তিবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মিয়া বাড়ির গোয়ালঘরের এক পাশে ঘুমিয়েছিলেন। সকালে তাঁর বাবা ঘাস কাটতে জমিতে এবং মা জরুরি কাজে পাশের গ্রামে যান। পরে বাবা বাড়ি ফিরে গোয়ালঘরে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শের আলী জানান, গত বছর এভাবে মালামাল আনতে গিয়ে চিনির বস্তাসহ সাঁকো ভেঙে খালে পড়ে যান নুর ইসলাম নামের এক ভ্যানচালক। এতে তাঁর এক হাত ও এক পা ভেঙে যায়। ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও তিনি সুস্থ হতে পারেননি। বর্তমানে পঙ্গুত্ব নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
৪ মিনিট আগে
পটুয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আউলিয়াপুর ইউনিয়নে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৪ মিনিট আগে
অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৪৪২ ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২ ক্যান বিয়ার, ১টি কাভার্ডভ্যান, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাঁরা আমার বাসায় গত ঈদের দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি দেশের যেকোনো জেলার তুলনায় ভালো রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।’
৩৩ মিনিট আগে