পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার সময় বজ্রপাতে একটি ট্রলার থেকে নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বজ্রাঘাতে আহত হয়েছেন আরও তিন জেলে।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া-সংলগ্ন গনির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রুবেল হাওলাদার (৩৫) উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আবুল কালাম হাওলাদারের ছেলে। রুবেল ট্রলারটির মালিক ও মাঝি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার জেলেকে নিয়ে রাবনাবাদ চ্যানেলে মাছ ধরছিলেন রুবেল হাওলাদার। এ সময় বজ্রপাত হলে তিনি ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
একই ঘটনায় ট্রলারে থাকা শাহাদাত মৃধা, রাজিব সরদার ও নাসির ভূঁইয়া বজ্রাঘাতে আহত হন। বজ্রপাতের তীব্রতায় তাঁরা কিছু সময় ট্রলারের ওপর অচেতন অবস্থায় ছিলেন। পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর থেকে স্থানীয় জেলেরা নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন মাঝি নিখোঁজ হয়েছেন এবং তিনজন জেলে আহত হয়েছেন। নিখোঁজ মাঝিকে উদ্ধারের চেষ্টা চলছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

বরিশালের মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রে ভুল বিষয়ের নাম ও কোড থাকায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি রিপা দেওয়ান নামে এক শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ ঘটনায় হতাশ হয়ে পড়েছে ওই শিক্ষার্থী ও তার পরিবার।
১০ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
৪১ মিনিট আগে
এক বছর বয়সে বাবাকে হারানোর পর দাদা-দাদির কাছে বড় হয় আকাশ ইসলাম। মা ছেড়ে যাওয়ায় চার বছর বয়সে ২০০৭ সালের অক্টোবরে ফুফু তাঁকে কুষ্টিয়া শিশু পরিবারে ভর্তি করে দেন। ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পাস করে এখন তিনি কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত।
১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
২ ঘণ্টা আগে