
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকালে ঘুন্টিবাজার এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের তিন আরোহী নিহত ও কয়েকজন আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ফাতুল ইসলাম (৩৫) ও মোস্তাকিম হোসেন (১৮), ইসলামপুর এলাকার নুর আমীন (৩০) এবং বুড়িমারী আমানতুল্লাহ প্রধান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন (১৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি খালি ১০ চাকার ট্রাক ঘুন্টিবাজার এলাকায় পৌঁছালে সামনের বাম পাশের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে ট্রাকটি সড়কের পাশের দুই থেকে তিনটি দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে আনোয়ার হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিবাজার এলাকার জফর উদ্দিন (৬০), উফারমারা এলাকার মিশন ইসলাম (২০), সাইফুল ইসলাম (৩২), ইসলামপুর এলাকার আইনুল হক (৬৫), ঘুন্টিবাজার এলাকার বাদশা মিয়া (৫৫) ও বুড়িমারী গ্রামের দিপু ইসলাম (৩০) রয়েছেন।
এ ছাড়া দুর্ঘটনায় ঘুন্টিবাজারের ব্যবসায়ী কালুয়া মিয়া, আলমগীর হোসেনসহ তিনজনের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন এবং রংপুরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
৮ মিনিট আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। যাচাই শেষে ৩৫৭ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
৮ মিনিট আগে
মাত্র দুই মাস আগে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল কিশোরী লামিয়া আক্তার। এরপর পরিবারের অমতেই বিয়ে করে ভাড়া বাসায় সংসারও বাঁধে। সেই ঘরেই স্বামী, শাশুড়ির নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লামিয়ার মৃতদেহ রেখে পালিয়েছে স্বামী রনি শেখ।
১৭ মিনিট আগে
আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাঁকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি
২৪ মিনিট আগে