রাজবাড়ীর গোয়ালন্দে এক কিশোরীকে (১৪) দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কিশোরীকে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে এলাকাবাসী ওই দুই তরুণের মধ্যে নাহিদুল ইসলাম নামের একজনকে মোটরসাইকেলসহ আটক করে আজ রোববার সকালে পুলিশে দিয়েছেন।
নাহিদুল ইসলাম (২০) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকিরপাড়ার এলেম মণ্ডলের ছেলে। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামে নানাবাড়িতে থেকে কলেজে পড়াশোনা করেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আজ দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে রায়হান শেখ (২০) নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল রাত ১০টার দিকে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিক রায়হান ও তাঁর বন্ধু নাহিদুল মোটরসাইকেলে করে কয়েক কিলোমিটার দূরে একটি মাঠে নিয়ে যান। এ সময় দুই বন্ধু মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করেন। রাত ১২টার দিকে কিশোরীকে এলাকায় নামিয়ে দেওয়ার সময় রায়হান পালিয়ে গেলেও স্থানীয় লোকজন নাহিদুলকে আটক করেন। পরে এলাকার মাতুব্বর ফরিদ মুন্সীর বাড়িতে আটকে রেখে সকালে পুলিশে খবর দেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে নাহিদুল নামের এক তরুণকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রায়হান ও তাঁর বন্ধু নাহিদুলকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। কিশোরীর মেডিকেল পরীক্ষা ও আটক তরুণকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
১ ঘণ্টা আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
২ ঘণ্টা আগে