Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০: ০৮
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬
ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম।

আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ৬ জন মারা গেছেন।

তাঁরা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়াও অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে।

Mymen-sajaon-2

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা যে ভবনটিতে ঘটেছে সেই নতুন ভবনটিতে জরুরিভাবে দুর্ঘটনার সময় দ্রুত বের হওয়ার জন্য বা বাইরে থেকে উদ্ধার কাজের জন্য বা বহির্গমনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। উপরন্ত সেখানে আরও ৪টি সিড়ি থাকার পরও সেগুলোকে সবসময় তালা বন্ধ করে রাখা হয়। সিড়িগুলো তালা বন্ধ করে রাখার কারণেই আগুন লাগার সময় লোকেরা একটি মাত্র সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে বের হওয়ায় পদদলিত হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর ইমারজেন্সি থেকে ছয় জনের লাশ স্বজনরা নিয়ে গেছে। তবে তারা পদদলিত হয়ে মারা গেছে কিনা কেউ অভিযোগ করেনি। তবে বিভিন্ন মাধ্যমে ৬ জন নিহতের খবর আমরাও শুনতে পাচ্ছি। বিষয়টি নিয়ে আলোচনায় বসেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত