Ajker Patrika

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, ময়মনসিংহে আটক ৭

ময়মনসিংহ প্রতিনিধি
নারীদের ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে প্রতারণা, ময়মনসিংহে আটক ৭
প্রতারক চক্রের ৭ সদস্য আটক। ছবি: সংগৃহীত

‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণা করতেন তাঁরা। এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থও হাতিয়ে নিয়েছেন। তবে শেষরক্ষা হলো না। গতকাল সোমবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন এই চক্রের সাত সদস্য।

আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। সোমবার রাত ১০টার দিকে ময়মনসিংহ নগরের সেনিবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মণ্ডল (২৪) ও মো. রাকিব (২০)।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। চক্রটির সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তাঁদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার। অনলাইন প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপে দীর্ঘদিনের কার্যক্রম যাচাইয়ে ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত