
গাজীপুরের কালীগঞ্জে আবারও পল্লী বিদ্যুতের জরাজীর্ণ ও নড়বড়ে খুঁটি নিয়ে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত মে মাসে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যুর স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন কালীগঞ্জবাসী। এরই মধ্যে পৌরসভার ব্যস্ততম তুমুলিয়া মোড় এলাকায় একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকে মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হওয়ায় নতুন করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে যেকোনো সময় ঝরে যেতে পারে প্রাণ।
সরেজমিনে দেখা গেছে, কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া মোড় এলাকাটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম একটি বাণিজ্যিক কেন্দ্র। এখানে চারটি বাস ও অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি নেই। খুঁটির চারপাশের ফাঁকা অংশে বৃষ্টির পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পথচারীদের ধারণা, খুঁটিটি বর্তমানে কেবল বিদ্যুতের তারের টানেই কোনো মতে দাঁড়িয়ে রয়েছে। বর্ষা মৌসুমে ঝোড়ো বাতাস বা ভারী বৃষ্টিপাত হলে যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে গত ৬ মে উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় একইভাবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে প্রাণ হারান শিউলি বেগম (৪৫) নামে এক স্কুলশিক্ষিকা।
বিদ্যুতের খুঁটির ঠিক সামনেই দোকান মো. মিলন মোল্লার। তিনি বলেন, ‘খুঁটিটি ঠিক আমার দোকানের সামনেই। এর গোড়ায় যে পরিমাণ মাটি সরে গিয়ে গর্ত হয়েছে, তাতে সামান্য বাতাসেই এটি পড়ে যাবে। খুঁটিটি পড়লে শুধু আমার দোকান নয়, এখানে থাকা অটোরিকশা স্ট্যান্ডের চালক ও যাত্রীদের ওপরও পড়বে। আমরা সারাক্ষণ জীবন নিয়ে শঙ্কায় আছি।’
তুমুলিয়া মোড়ের এই ঝুঁকিপূর্ণ খুঁটির বিষয়ে জানতে চাইলে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এ দপ্তরে নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমি মাত্রই অবগত হলাম। যেহেতু জায়গাটি জনগুরুত্বপূর্ণ এবং আগে এমন একটি দুর্ঘটনা ঘটেছে, তাই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে গত ৮ বছর ধরে অবস্থান করছিল একপাল হাতি। তাদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিল দুই উপজেলার বাসিন্দারা। চলতি বছরের এপ্রিলে চারটি হাতি বাঁশখালী বনে ফিরে গেলে মানুষের মনে স্বস্তি ফেরে। তবে তিন মাস পর আবার একটি হাতির লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চঞ্চল মোল্লাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চঞ্চল মোল্লা এলাকায় শুটার চঞ্চল নামে পরিচিত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার আদেশ দেন...
১ ঘণ্টা আগে
২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
১ ঘণ্টা আগে
‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
১ ঘণ্টা আগে