
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত কর্মকর্তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার নামে একটি এজাহার দায়ের করে।
আজ বুধবার দুপুর দেড়টায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় হেনস্তার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এ শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ পত্রে লিখেন, ‘আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে আমি পর্দা করি নাই কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় সে কিছু খারাপ মন্তব্যও করে। পরে আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়।’
এ দিকে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। পরে জানা যায় সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। সে অভিযোগ স্বীকার করলে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করে। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এ কর্মচারী সব স্বীকার করে নেয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’
প্রক্টর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্যও গ্রন্থাগারিককে বলা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী এজাহার দায়ের করেছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে