
পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা এবং ভোটকক্ষে গোপনে ছবি তোলার দায়ে এক কিশোরসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া পৌর শহর এবং কুয়াকাটা পৌর শহর থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় এক কিশোর ও তার সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়। অন্যদিকে সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার সময় বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। আপাতত তারা পুলিশি হেফাজতে রয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডালবোঝাই ট্রাক খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগে
সভায় আক্তার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন দিতে চাইত না। নির্বাচনের নামে ডামি নির্বাচন করত এবং জনগণের ভোটাধিকার হরণ করত।’ তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের ছয় মাস পার হলেও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেই তারিখ এখনো জানানো হয়নি। ভোট ছাড়া স্থানীয় সরকারে প্রতিনিধি বসানো হচ্ছে।
৬ মিনিট আগে
কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ সময় টানেলের একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল সচল রাখা হবে।
১৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদী ও নদীতীরের অংশ দখল করে দুটি হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। এর মধ্যে ‘জলবিলাস’ নামে একটি হোটেল প্রায় এক বছর ধরে পরিচালিত হলেও সরকারি কোনো সংস্থার অনুমোদন বা প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়েই ব্যবসা চলছে...
৩৩ মিনিট আগে