
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। গত বুধবার (১৮ মার্চ) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। আজ শুক্রবার সকালে শোকজ নোটিশ পাওয়ার কথা জানান শাহ আলম।
নোটিশে বলা হয়, ‘যারা বিএনপির এই মিটিংয়ে আসেনি, তারা পারিবারিক কার্ড পাবে না’ বক্তব্য দিয়ে শাহ্ আলম শানু জনমনে বিভ্রান্তি তৈরি করেছেন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—মর্মে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে দশমিনায় এক ইফতার মাহফিলে বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না বলে মন্তব্য করেন শাহ্ আলম শানু । তিনি বলেন, ‘যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন। যারা এই মিটিংয়ে আসেনি, তারা পারিবারিক কার্ড পাবে না।’ তাঁর এই বক্তব্য গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার মুখে পড়ে। এ বক্তব্য নজরে পড়লে বুধবার রাতে জেলা বিএনপি জরুরি বৈঠক করে শাহ্ আলমকে শোকজ নোটিশ দেয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজ সকালে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত কাগজ পেয়েছি। যথাসময়ে উপস্থিত হয়ে জবাব দাখিল করব।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন আজকের পত্রিকাকে বলেন, দশমিনা উপজেলা বিএনপি নেতার বক্তব্য সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি আজকের পত্রিকাকে বলেন, বিএনপি নেতা শাহ্ আলম শানুর জবাব দাখিলের পর জেলা বিএনপি পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

রাত পোহালেই আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। চারপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। কেনাকাটাসহ নানা আয়োজনে ব্যস্ত সবাই। কিন্তু প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বড় ছেলে আব্দুল গফফারের পরিবারে আনন্দের ছিটেফোঁটাও নেই। হামলায় মাথা গোঁজার ঠাঁই বসতঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
৩ মিনিট আগে
ফরিদপুরে বজ্রপাতে দুজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা দুজন মারা যান। তাঁদের মধ্যে রয়েছেন মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের কৃষক মো. লুৎফর রহমান (৪৭) এবং অপরজন জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার আজাহারুল ইসলাম (৫২) ৷
৩৭ মিনিট আগে
রংপুরের পীরগাছায় ডোবার পানিতে ডুবে ওমর ফারুক (৩) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ৩টার উপজেলার সদর ইউনিয়নে অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মজিবুর রহমানের ছোট ছেলে।
১ ঘণ্টা আগে
পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনের পরেই চাকরি করতে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিলন মিয়া (২২)। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের এই যুবক। ঈদের আগের দিন আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর....
২ ঘণ্টা আগে