
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে হলদিগ্রাম সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টাডল-১০০ ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ওষুধের মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শুধু লেবুই নয়, কাঁচা মরিচের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৮০ থেকে ২০০ টাকায় উঠেছে। রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
১ ঘণ্টা আগে
র্যাব-৬-এর যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানান, তাঁর পেটে আনুমানিক ২ হাজার ২০০ ইয়াবা বড়ি রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে এনেছিলেন।
১ ঘণ্টা আগে
প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও আট শিক্ষার্থীকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে সহযোগিতার অভিযোগে তিনজনকে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উসকানির অভিযোগে পাঁচজনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে