
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ইউনিটের সব সদস্যের উদ্দেশে বলেন, শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস বিদ্যমান রয়েছে, সেই ব্যবস্থা করা হবে।
আজ বুধবার রাজধানীতে সিআইডি সদর দপ্তরে এ বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়।
১৯৯৫ সালের ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের পর মোসলেহ্ উদ্দিন আহমদ ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনসহ জাতিসংঘের দারফুর মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
নবনিযুক্ত প্রধান তাঁর বক্তব্যে সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সাফল্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। সিআইডিকে সাধারণ মানুষের কাছে ‘অ্যাপেক্স ইনভেস্টিগেশন ইউনিট’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই কাজ করা হবে। সব সদস্যকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন সতর্ক করে বলেন, কর্মদক্ষতা সন্তোষজনক না হলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বিদায়ী প্রধান মো. ছিবগাত উল্লাহ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, তিনি ৩১৩ দিনের মধ্যে সিআইডিকে দক্ষ ও সমন্বিত একটি টিমে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। তিনি নবাগত প্রধানকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠিত উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আজ বুধবার (২৫ মার্চ) তাঁর প্রথম কর্মদিবসে নগর ভবনে রিকশায় চড়ে এসেছেন। নগর ভবনে ঢোকার সময় তিনি তাঁর ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার দেখে তা নিজেই ছিঁড়ে ফেলেন। পরে তিনি এ বিষয়ে কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।
১৪ মিনিট আগে
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের লায়লা গার্ডেন এলাকায় ‘কিটামিন’ নামের মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ল্যাব ধ্বংস করাসহ বিপুল পরিমাণ কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিসি)। সেই সঙ্গে তিনজন বিদেশি নাগরিককে আটক করেছে সংস্থাটি। তবে আটক তিনজনের নাম...
১৬ মিনিট আগে
রাজধানীতে অভিযান চালিয়ে সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ব্লাড ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিন দিনব্যাপী অভিযানে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক পরিদর্শক দলের ঝটিকা অভিযানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ায় এসব প্রতিষ্ঠানের ইনডোর, ওটি ও আইসিইউসহ যাবতীয় কার্যক্র
৩২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলার সমাজ সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে