ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নাওগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) ও তাঁর নাতনি শিশু আদিবা (৫)। শিশুটির মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করায় সে তার নানার বাড়িতে থাকত।
ইউপি সদস্য মঞ্জুরুল হক বলেন, বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের বাড়ির পাশে পুকুরপাড়ে ভিমরুল বাসা বেঁধেছে। আজ সকালে শিশু আদিবা সেখানে গেলে ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। বিষয়টি দেখতে পেয়ে তাকে বাঁচাতে এগিয়ে গেলে নানি সুমরি বেগমও ভিমরুলের কামড়ে আহত হন। এতে ঘটনাস্থলেই শিশু আদিবার মৃত্যু হয়। স্বজনেরা সুমরি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
মঞ্জুরুল হক আরও বলেন, মরদেহ দুটি তাদের বাড়িতেই রয়েছে। দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে