
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে দুজন নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই ওই স্থানে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে অনেক মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন ও হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাইশা আক্তার নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৭ মিনিট আগে
নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। ‘ত্যাগী তৃণমূল বিএনপির’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার
১৯ মিনিট আগে