গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাইশা আক্তার নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মাইশা। পরে বাড়ির পাশের পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আজ ওই পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আজ রাত সাড়ে আটটার দিকে বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জয়পুরহাটে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালারজির (আইএমএমএম) সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার শাহাবুদ্দিনের দুই মেয়ে নাহিদা (৭) এবং ফাতেমা (৩)।
১২ মিনিট আগে
মেঘমুক্ত নীল আকাশে বরফঢাকা পর্বতচূড়ায় সূর্যের সোনালি আভা। যেন দেবদূতের আশীর্বাদ ঝরে পড়ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার এই রূপে আবেগে উদ্বেল হৃদয়, বিহ্বল হাজারো মুগ্ধ চোখ। এই অপার্থিব সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করতেই বছরের এই সময়টিতে দূরদূরান্ত থেকে আসা...
১৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘সরকার বলে এ দেশের ৫০ থেকে ৫৫ শতাংশ মানুষ কৃষক। কিন্তু আমি মনে করি, ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষই কৃষির সঙ্গে সম্পৃক্ত। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে।’
২০ মিনিট আগে