Ajker Patrika

বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর সভা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর সভা
বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতারা, কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা।

সভায় বাণিজ্য সম্প্রসারণে প্রতিমন্ত্রীকে বিভিন্ন পরামর্শ দেন বন্দর ব্যবহারকারীরা। দেশের স্বার্থে সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় বেনাপোল কাস্টমস কমিশনার শেখ ফাইজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন যশোর সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বন্দর বিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিমসহ কাস্টমস ও বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত