
মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিনের এক ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন। নিজের সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ১০টায় জেলার বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি আর্জেন্টিনা দলের সাফল্য ও ধারাবাহিক পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এ সময় কয়েকজন আর্জেন্টিনা সমর্থক উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান।
দুধ দিয়ে গোসল করার পর সজিব ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে নতুন করে আর্জেন্টিনা দলকে সমর্থনের অঙ্গীকার করেন।
সজিব আহম্মেদ বলেন, ‘অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দলের অর্জন ও ধারাবাহিক পারফরম্যান্স আমাকে এ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।’
ঘটনাটি ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে নিছক ব্যতিক্রমী ও মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ স্থানীয় পর্যায়ে ‘সমর্থক বদলের’ একটি ভিন্নধর্মী উদাহরণ বলে মন্তব্য করছেন।

ঝালকাঠির ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখা। আজ শনিবার সকাল সাড়ে দশটায় হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।
৫ মিনিট আগে
রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা শাহবাগ থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
১১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ও শনিবার (৪ জুলাই) সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে জেলায় হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০০ জন।
৩৩ মিনিট আগে