মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরতলির সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তামিম ওই এলাকার শাহেদ আলীর ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম হানিফ আহমেদ।
নিহত তামিমের বোন শাতি আক্তার বলেন, ‘তামিম হানিফের ছেলেকে একটা থাপ্পড় মেরেছিল। পরে এ নিয়ে হানিফের সঙ্গে তামিমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হানিফ তামিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তামিমকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, ‘হানিফ সব সময় পরিবারের সবাইকে অত্যাচার করত। এ জন্য ৫ মাস আগে তাকে সবাই আলাদা করে দেয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই তামিমকে হত্যা করেছে।’

ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকানের চাবি ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
খুলনায় চাঁদার দাবিতে সাবেক নৌবাহিনীর সদস্য মো. রুহুল কুদ্দুস রুবেলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে খালিশপুর প্লাটিনাম তৈয়াবা কলোনি ২ নম্বর গেটে ঘটনাটি ঘটে। আহত নৌবাহিনীর সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৩২ মিনিট আগে
আত্রাইয়ে মদ্যপানে নাইম ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
৩৪ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ এনামুল হক হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে