
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টায় উপজেলার বংশাই নদের ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (২৫)।
আহতরা হলেন নদী (২৩), রানা (২২), ওয়াহেদ (২০) ও হৃদয় (২০)। এ ছাড়া মেহেদী হাসান সুমন (২৫) চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহতদের অধিকাংশই গাজীপুরে অবস্থিত বিডি ফুড কোম্পানির শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন তরুণ নৌকা ভ্রমণে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৮টার দিকে বংশাই নদের থলপাড়া এলাকায় তাঁদের বহনকারী নৌকাটি নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজন অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
কুমুদিনী হাসপাতালের এজিএম আব্দুল হাই বলেন, ‘আহতদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।’
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হননি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার আদালতে তাঁর আত্মসমর্পণের কোনো তথ্য পাওয়া যায়নি।
২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে কালী সাধন দত্ত নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার বিকেলে শিশুটি বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় কুকুর দেখে ভয় পেয়ে অভিযুক্তের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় অভিযুক্ত বৃদ্ধ কালী সাধন দত্ত তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে মালয়েশিয়া পাঠানোর নামে চারজনের কাছ থেকে ২৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। শুক্রবার বিলশা স্কুল অ্যান্ড কলেজের সামনে তারা টাকা ফেরত ও ‘হয়রানিমূলক’ অপহরণ মামলা প্রত্যাহারের দাবি জানান।
৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১০ মিনিট আগে