Ajker Patrika

মির্জাপুরে ওভারব্রিজের নিচে মিলল নিখোঁজ নারীর মরদেহ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে ওভারব্রিজের নিচে মিলল নিখোঁজ নারীর মরদেহ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা ওভারব্রিজের নিচ থেকে শেফালী রানী নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেফালী রানী জেলার বাসাইল উপজেলার নাকাছিম গ্রামের শ্যামল মণ্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেফালী রানী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল শনিবার পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

আজ ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। পরে গোড়াই হাইওয়ে থানায় গিয়ে মরদেহটি শেফালী রানীর বলে নিশ্চিত করেন তাঁরা।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত