ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর চালানোর অভিযোগে নারীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের আদালতে পাঠিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে হাড়গিলা বাঁধসংলগ্ন খোলা মাঠে শামিয়ানা টাঙিয়ে স্থানীয় একটি চক্র ‘ঈদমেলা’ নামে জুয়া খেলাসহ অশ্লীল নাচ-গান পরিচালনা করছিল। খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী ও ইসলামপুর থানা-পুলিশের একটি দল। এ সময় তিন নারীসহ ৩৮ জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে জুয়া নিরোধ আইনে ২৪ জনের নামে এবং যৌথ বাহিনীর সঙ্গে মারমুখী আচরণ করায় ১৪ বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছেন। এ ছাড়া সন্দেহমূলক ধারায় ১৪ জনের বিরুদ্ধে অপর একটি মামলা করা হয়েছে। এসব মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ঈদমেলার নাম ভাঙিয়ে জুয়া খেলাসহ অশ্লীল নাচ-গানে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়। পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১৩ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১৯ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪২ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে