
মাদারীপুরের কালকিনিতে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের লোকজন একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালকিনির দক্ষিণ ঠ্যাঙ্গামারা গ্রামের বাবুল সরদারের ছেলে রনি সরদারের সঙ্গে পাশের পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শনিবার রাতে জহির লোকজন নিয়ে রনিকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত চারজনের মধ্যে একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। বাকি আহত ব্যক্তিরা গ্রেপ্তার আতঙ্কে অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কালকিনি থানার সেকেন্ড অফিসার (এসআই) জোবায়ের হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
৩১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
টিকিট না কেটেই ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভোলেননি। তাই বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে