
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায়, উপজেলার শমশেরনগরের পূর্ব কালিপুর গ্রামসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সিলেটগামী কয়েক শ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।
কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন কিছু সময়ের মধ্যে এসে ট্রেনটি উদ্ধার করবে। তবে এখন পর্যন্ত ট্রেন চলাচলের সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।’

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকার সোহানুর রহমান ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনায় চার মানব পাচারকারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোহানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় মামলাটি করেন।
৬ মিনিট আগে
মামলার বিবরণে বলা হয়, ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের ব্যবসায়ী পিংকুর সঙ্গে মতিউর রহমান, তার বোন মরিয়মসহ অন্যান্য আসামিদের সঙ্গে একাধিক মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ‘শত্রুতা’ ছিল।
৩৮ মিনিট আগে
‘জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে উপজেলার ৫ ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন।’
১ ঘণ্টা আগে
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন এলিয়েন মডেলের প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক ও সহযোগী পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে মো. আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনিকে (৪০)...
১ ঘণ্টা আগে